সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলা, শাস্তি চান খাসোগির বাগদত্তা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ৩ মার্চ ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার দায়ে সৌদি যুবরাজকে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তার প্রেমিকা ও বাগদত্তা হাতিস চেঙ্গিস। অন্যদিকে জার্মানিতে মামলা করেছে সাংবাদিকদের একটি সংগঠন।
এক বিবৃতিতে হাতিস বলেন, “এটা শুধু ন্যায়বিচারই নিশ্চিত করবে না... একই ঘটনার পুনরাবৃত্তিও রোধ করবে।”
সম্প্রতি খাসোগি হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর তার পক্ষ থেকে এমন বিবৃতি এলো।
সৌদি আরব ইতিমধ্যেই ওই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই হত্যাকাণ্ডে তার কোন ধরনের ভূমিকা থাকার কথা প্রত্যাখ্যান করেছেন।
অবশ্য দুই দেশের সম্পর্কের বিষয়টি মাথায় রেখে যুবরাজের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে বেশ কয়েকজন সৌদি কর্মকর্তা রয়েছেন নিষেধাজ্ঞার তালিকায়।
সোমবার দেওয়া বিবৃতিতে হাতিস চেঙ্গিস বলেন, “একজন নির্দোষ ব্যক্তিকে নিষ্ঠুর হত্যার যিনি নির্দেশ দিয়েছেন সেই যুবরাজকে কোনো ধরনের বিলম্ব ছাড়াই শাস্তি দেওয়া উচিত।”
“যুবরাজকে শাস্তি না দেওয়া হলে... তা আমাদের সবাইকেই বিপদাপন্ন করে তুলবে এবং এটা হবে মানবতার ওপর একটি দাগের মতো”, বলেন এ তুর্কি শিক্ষাবিদ ও গবেষক।
তিনি বিশ্ব নেতৃবৃন্দকে যুবরাজ থেকে দূরত্বে থাকা এবং সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞার মতো শাস্তি দেওয়ার আহ্বান জানান।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি যুবরাজকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্তের কারণে তার দলের মধ্য থেকেই সমালোচিত হচ্ছেন।
এ দিকে খাসোগি হত্যার ঘটনায় মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে জার্মানির একটি আদালতে মামলা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস আরএসএফ৷
সোমবার জার্মানির কালসরুহের অন্যতম শীর্ষ কেন্দ্রীয় আদালতে মামলাটি করেছে আরএসএফ। খাসোগিকে গুপ্তহত্যা এবং অন্য সাংবাদিকদের গ্রেপ্তারের পেছনে তার ভূমিকা রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে যুবরাজ সালমানের বিরুদ্ধে। মামলায় আরও চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আসামি করেছে আরএসএফ।
সংগঠনটির পরিচালক ক্রিশ্চিয়ান মির এক বিবৃতিতে বলেন, ‘‘এটাই হবে জার্মানিতে সৌদি আরবের কারো বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ তদন্তের প্রথম ঘটনা। আমরা পাবলিক প্রসিকিউটর জেনারেলকে পরিস্থিতি বিশ্লেষণ, আগের সব তদন্তের নথিপত্র খতিয়ে দেখা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছি।’’
২০১৮ সালের অক্টোবরে তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হন সাংবাদিক জামাল খাসোগি। তবে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি।
৫৯ বছর বয়সী খাসোগি একসময় সৌদি সরকারের উপদেষ্টা ছিলেন। পরে রাজ পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হলে ২০১৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের স্বেচ্ছা নির্বাসনে যান।
সেখান থেকে প্রতি মাসে ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন, যাতে মূলত সৌদি যুবরাজের বিভিন্ন নীতির সমালোচনা করা হতো।
প্রথম কলামেই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভিন্নমত দমনের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হতে পারে।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











