সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার
মনিকা বেলুচ্চি
প্রথমবার সৌদি আরবের সিনেমায় অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি। ইতালীয় এই তারকাকে সেভেন ডগস সিনেমায় দেখা গেছে। দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে মনিকা বেলুচ্চি জানান, রিয়াদে বিগ বাজেটের সিনেমাটির শুটিং করেন তিনি। প্রথমবার কাজের অভিজ্ঞতা ছিল দারুণ।
সেভেন ডগস পরিচালনা করেছেন ব্যাড বয়েজ ফর লাইফ ও ব্যাড বয়েজ: রাইড অর ডাই সিনেমা বানিয়ে পরিচিতি পাওয়া আদিল এল আরবি ও বিলাল ফল্লাহ। সিনেমায় মনিকা বেলুচ্চির সঙ্গে অভিনয় করেছেন মিসরের দুই জনপ্রিয় তারকা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ।
মনিকা বেলুচ্চি জানান, এটি সৌদি আরবে তার প্রথম কাজ। পুরো প্রযোজনাটিই ছিল অত্যন্ত গোছানো ও পেশাদার।
তার ভাষ্য, ‘রিয়াদের স্টুডিও বিশাল। সত্যিই মনে হয়েছে, আমি বড় বাজেটের একটি আন্তর্জাতিক সিনেমায় কাজ করেছি।’
সেভেন ডগস অ্যাকশনধর্মী ‘বাডি-কপ’ ঘরানার সিনেমা। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক তারকাদের নিয়ে একটি অপরাধ চক্র ভাঙার গল্প তুলে ধরা হয়েছে।
এখানে জুলিয়া লিওন নামের এক অপরাধীর চরিত্রে অভিনয় করেছেন বেলুচ্চি।
তিনি বলেন, ‘জুলিয়া এমন একজন মানুষ, যিনি সব সময় আইনের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। ইউরোপজুড়ে অপরাধী সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।’
দুই পরিচালকের কাজের প্রশংসা করে বেলুচ্চি বলেন, তারা অ্যাকশন দৃশ্যগুলোকে গতিশীল ও সিনেম্যাটিকভাবে উপস্থাপন করতে জানেন। কখনো এটি থ্রিলার, কখনো আবার কমিক বইয়ের মতো দৃশ্য তৈরি করেছেন।
অভিনেত্রী জানান, অ্যাকশন দৃশ্যের অভিজ্ঞতা তার জন্য নতুন ছিল।
তিনি বলেন, এই চরিত্রে অভিনয় করা ছিল মজার ও চ্যালেঞ্জিং। একজন শক্তিশালী কিন্তু ঠান্ডা স্বভাবের নারী চরিত্রে কাজ করা আলাদা অভিজ্ঞতা।
সিনেমার সহ-অভিনেতা আহমেদ এজ ও করিম আবদেল আজিজের প্রশংসাও করেন বেলুচ্চি। তার ভাষায়, তারা দুজনই খুব উদার ও সহানুভূতিশীল সহশিল্পী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।
বেলুচ্চি বলেন, মধ্যপ্রাচ্য দ্রুতই গুরুত্বপূর্ণ প্রযোজনা কেন্দ্র হয়ে উঠছে। তিনি বলেন, সিনেমা এখন আর শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই।
প্রসঙ্গত, ‘সেভেন ডগস’ গত ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










