স্কাউট জাম্বুরিতে যোগ দেওয়ায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠেয় ‘৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি’তে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শুরু হয়ে ‘৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি’ চলবে শুক্রবার (২৭ জানুয়ারি) পর্যন্ত। এ উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেন, আমি ১৯-২৭ জানুয়ারি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে ‘৩২তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি’ আয়োজন করার জন্য বাংলাদেশ স্কাউটসের উদ্যোগকে স্বাগত জানাই।
রাষ্ট্রপ্রধান এ কর্মসূচিতে অংশগ্রহণকারী, আইএসটি সদস্য, প্রশাসনিক ও স্থানীয় নেতৃবৃন্দ, এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তা এবং বাংলাদেশ স্কাউটের স্টেকহোল্ডারদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, স্কাউটিং এক শতাব্দীরও বেশি সময় ধরে সুনাগরিক তৈরির মাধ্যমে সুখী ও শান্তিপূর্ণ সমাজ গঠনে বিশ্বব্যাপী অবদান রেখে আসছে। সহশিক্ষা কার্যক্রম হিসেবে স্কাউটিংয়ের গুরুত্ব অপরিসীম।
রাষ্ট্রপতি স্কাউট আন্দোলনকে সম্প্রসারিত ও বেগবান করে আগামী প্রজন্মকে মানবিক ও দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালনের জন্য স্কাউট নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্কাউট জাম্বুরি বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্কাউট সদস্যদের জন্য পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের একটি অনন্য সুযোগ।
তিনি আশা প্রকাশ করেন, বন্ধুত্বের এই বন্ধন ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় স্কাউট আন্দোলনকে গতিশীল করবে। রাষ্ট্রপতি ‘৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরির একটি সার্বিক সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে, বাংলাদেশ স্কাউটস ৩২তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট জাম্বুরি এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি আয়োজন করছে।
প্রধানমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউট আন্দোলন কয়েক শতাব্দী ধরে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের শিশু ও যুবকদের আত্মনির্ভরশীল, জনহিতৈষী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউট আন্দোলনকে স্বীকৃতি দিয়েছিলেন।
শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ-বাংলাদেশ গড়ার। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে বাংলাদেশ স্কাউটসের প্রতিটি সদস্য দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, আমাদের সরকার আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বাংলাদেশ স্কাউটসকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আমাদের আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসস্থলে পরিণত করতে রূপকল্প-২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন করছে।
তিনি ৩২তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট জাম্বুরি এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরির সার্বিক সাফল্য কামনা করেন।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











