স্কুলছাত্রীদের গালি দিয়ে টিকটক, ২ কিশোর আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের গালাগালি করে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করে টিকটক অ্যাকাউন্ট বন্ধ করা হয়।
রোববার (২০ আগস্ট) রাতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চান্দিনা উপজেলার তীরচর গ্রামের আতিক (১৪) ও দাউদকান্দি উপজেলার বীরতলা এলাকার হৃদয় আহমেদ (১৭)।
জানা গেছে, গত বুধবার কুমিল্লা মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা ছাত্রীদের উদ্দেশে অশ্লীল গালাগালি করে টিকটক ভিডিও তৈরি করে একদল বখাটে কিশোর। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাজেস বড়ুয়া জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে টিকটকারদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়। পরে রোববার দুপুরে তাদের আটক করে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়েছে।
ওসি মো. আজিজুল বারি জানান, আটককৃত দুই কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





