ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৪:১৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

স্কুলে বন্দুকধারীর হামলায় ব্রাজিলে শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রাজিলের সাও পাওলোতে একটি স্কুলে দুই মুখোশধারীর হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। হুডি ও মুখোশপড়া ওই দুই ব্যক্তি বন্দুক, ছুরি ও তীর দিয়ে হামলা চালিয়ে তাদের হত্যা করার পর তারা আত্মহত্যা করে। আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে সাও পাওলো রাজ্যের রাউল ব্রাসিল এলিমেন্টারি স্কুলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের সামরিক পুলিশ বিভাগ জানিয়েছে, সুজানোতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একব্যক্তি এলোপাতাড়ি গুলি করলে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

সাও পাওলো রাজ্যের গভর্নর জাওয়া দোরিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমি বন্দুক হামলার খবর জানতে পেরেছি। শিক্ষার্থীদের নৃশংসভাবে হত্যা করেছে ওই বন্দুকধারীরা। স্কুলটি বর্তমানে বন্ধ করে দেয়া হয়েছে।

ব্রাজিল বিশ্বের সবচেয়ে সহিংসতাপূর্ণ একটি দেশ হলেও সেখানে স্কুলে বন্দুক হামলার ঘটনা একেবারে বিরল। দেশটিতে এর আগে স্কুলে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল ২০১১ সালে। রিওডি জেনেরিওতে সাবেক এক শিক্ষার্থীর হামলায় তখন ১২টি শিশু মারা গিয়েছিল।

-জেডসি