স্ট্রোক থেকে বাঁচায় গ্রিন টি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
স্ট্রোক একটি মারাত্মক রোগ। এ রোগ হলে হতে পারে প্যারালাইসিস। এমনকি প্রাণ নিয়ে টানাটানিতেও পড়তে পারেন। তাই যেভাবেই হোক এই রোগের ফাঁদ থেকে মুক্তি পেতে হবে। আর সেই কাজে সাফল্য পেতে চাইলে প্রতিদিন চুমুক দিন গ্রিন টিতে। জেনে নিন গ্রিন টির আপনার ব্রেনস্ট্রোক কীভাবে রক্ষা করবে।
আপনার শরীরের ব্রেন ঠিকমতো কাজ করছে কিনা, অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্তের প্রয়োজন আছে কিনা, তা আপনার শরীরেই কথা বলবে। যদি কোনো কারণে ব্রেনের একটি রক্তনালি ছিঁড়ে যায় বা তার ভেতরে ময়লা জমা হয়, সে ক্ষেত্রে মস্তিষ্কের ওই নির্দিষ্ট অংশে রক্তপ্রবাহ ব্যাহত হয়। এতে বিপদ আসন্ন। আর এমনটি ঘটলেই প্রাণ নিয়ে পড়তে পারেন টানাটানি। আর প্রাণে বেঁচে গেলেও সঙ্গী হয় প্যারালাইসিস। তাই সবাইকে স্ট্রোক নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এমন কথা শুনে ঘাবড়ানোর কোনো কারণ নেই। বরং প্রতিদিন গ্রিন টি পান করুন। এতে আপনি এ রোগ থেকে বেশ দূরত্ব বজায় রাখতে পারবেন।
এ বিষয়ে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ব্রেনস্ট্রোক থেকে বাঁচতে হলে আপনাকে নিয়মিত গ্রিন টি পান করতে হবে। প্রতিদিন চিনি ছাড়া গ্রিন টি খেলে অনায়াসে স্ট্রোকের ফাঁদ এড়িয়ে চলা সম্ভব।
শুধু তাই নয়, ২০২৩ সালের একটি রিভিউ এবং মেটা অ্যানালাইসিসও এই একই কথা মেনে নিচ্ছে। এসব গবেষণায় দেখা গেছে, প্রতিদিন অল্প পরিমাণে গ্রিন টি খেলে স্ট্রোকের মতো রোগ থেকে দূরত্ব বজায় রাখা সম্ভব। তাই চেষ্টা করুন প্রতিদিন গ্রিন টি পান করতে।
উপকার পেতে গ্রিন টিতে দুধ কিংবা চিনি মেশাবেন না। এই ভুল করলে শরীরের ক্ষতি হবে। আর মনে রাখবেন— দিনে ৩ কাপের বেশি গ্রিন টি খাওয়াও উচিত নয়। এর বেশি খেলে আদতে শরীরকে ঘিরে ধরবে একাধিক সমস্যা। তাই এ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!



