স্ত্রীসহ কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের সংক্রমনে অথবা এর সুরক্ষায় বিশ্বের অনেক দেশের প্রধানরা হয়তো হাসপাতপালে নয়তো কোয়ারেন্টিনে আছেন। এদিকে, করোনা পজেটিভ এক মন্ত্রীর সংস্পর্শে থাকায় কোয়ারেন্টিনে আছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। কোয়ারেন্টিনের সময়গুলো কোরআন তেলাওয়াত করে কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের কোরআনের তেলাওয়াতের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে মহিউদ্দিন ও তার পাশে থাকা স্ত্রীকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এ সময় মহিউদ্দিন সুরা ওয়াকিআহ পাঠ করছিলেন।
কাতারের রাষ্ট্রদূত ফাহাদ কাফুদ টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন স্ত্রীর সঙ্গে পবিত্র কোরআনের সুরা ওয়াকিআহ তেলাওয়াত করছেন।
গত সোমবার (৫ অক্টোবর) তানসেরি মহিউদ্দিন জানান, সব পরীক্ষায় করোনা নেগেটিভ থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতে তিনি সেল্ফ কোয়ারেন্টিনে থাকবেন।’ কোয়ারেন্টিনে থেকেও ঘর থেকে সব কাজ করেন এবং ভিডিওতে সব মিটিংয়ে সংযুক্ত থাকেন।
মহিউদ্দিন ইয়াসিন বলেন, গত এপ্রিল মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতি দুই সপ্তাহ পর পর করোনা পরীক্ষা করছি। এবং সব পরীক্ষায় আমার করোনা নেগেটিভ আসে। গত সপ্তাহের তিন দিন তিন বার কোভিড পরীক্ষা করি এবং তখনও নেগেটিভ আসে।
গত শনিবার (৩ অক্টোবর) মন্ত্রী পরিষদের করোনা বিষয় এক বৈঠকে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সভাপতিত্ব করেন। বৈঠকে ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী জুলফিকার মাহমুদ আল বাকরি উপস্থিত ছিলেন। গতকাল সোমবার জুলফিকার মাহমুদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। বৈঠকে উপস্থিত সবার করোনা পরীক্ষা করা হয় এবং সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। সূত্র: আল জাজিরা ও দি স্ট্র্যাইটস টাইমস
-জেডসি
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর