ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৫১:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

স্নাতক পাসে মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক: | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকায় মার্কিন দূতাবাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রোহিঙ্গা বিষয়ক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ভিসা অ্যাসিস্ট্যান্ট (আইভি রোহিঙ্গা অ্যাসিস্ট্যান্ট)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা :  বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা যুক্তরাষ্ট্রের কলেজ থেকে সমমানের ডিগ্রি থাকতে হবে।

অ্যাডমিনিস্ট্রেটিভ, গভর্নমেন্টাল বা প্যারা-প্রফেশনাল ক্ষেত্রে অন্তত ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে।

চট্টগ্রাম ও রোহিঙ্গা ভাষাও জানতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮২,০০০ টাকা। এ ছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

যেভাবে আবেদন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 
আবেদনের শেষ সময়: ১৩ মে ২০২৩।