স্পিকারের ভারত সফর হঠাৎ স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করেছেন। দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লার আমন্ত্রণে স্পিকারের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দলের ২ থেকে ৬ মার্চ দিল্লি থাকার কথা ছিল। সফরের একদিন আগে গতকাল রবিবার রাতে হঠাৎ সেটি স্থগিত করা হয়। পরবর্তী সময়ে এ সফরসূচি পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
জানা যায়, ১৭ মার্চ থেকে মুজিব শতবর্ষের অনুষ্ঠান শুরু হচ্ছে। এতে স্পিকার বিশেষ দায়িত্বে থাকায় এখন ভারত সফরে যেতে পারছেন না। মুজিব শতবর্ষ উপলক্ষে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো ও নিশ্চিত করা, ২৬ মার্চের অনুষ্ঠানেরও ব্যস্ততা রয়েছে। এ প্রেক্ষাপটে
মুজিববর্ষের মার্চের অনুষ্ঠান শেষ হওয়ার পর ভারত সফরের সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, স্পিকারের এ সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ছাড়াও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর কথা ছিল। এর আগে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আমন্ত্রণ জানানো হলেও আনুষ্ঠানিকভাবে তা জানাতে চেয়েছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় গত ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের ভারত সফর বাতিল করা হয়েছিল। পরে অবশ্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চার দিনের সফরে ১৩ জানুয়ারি ভারত গিয়েছিলেন।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










