ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:২০:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

স্পিকারের সঙ্গে আইএনএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল (আইএনএইচ) প্রেসিডেন্ট কাপিলা গুপ্তর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। 

আজ বৃহস্পতিবার স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা নিয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এখন নারীর ক্ষমতায়নের রোল মডেল। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার গৃহীত পদক্ষেপসমূহ এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশকে অনন্য মর্যাদা দিয়েছে। 

তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষা, নারীদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের ন্যায় কার্যকর ও সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সক্ষম হয়েছে। এর ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্য-২০৩০ অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে কাপিলা গুপ্ত বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা, আর এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার হার ৭২ শতাংশ। এই অগ্রগতি খুবই সন্তোষজনক।

তিনি বলেন, ইনার হুইল বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে কাজ করে থাকে। এ সময় তিনি বাংলাদেশে এ প্রতিষ্ঠানের কার্যক্রম আরো বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন।