স্পিকারের সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৪ ডিসেম্বর) সংসদ ভবনে তার কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, নারীশিক্ষায় অগ্রগতি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি বাংলাদেশের ভূমিকার বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দারিদ্র্যের হার চল্লিশ থেকে একুশ শতাংশে নেমে এসেছে। মাতৃমৃত্যু হ্রাস, মাতৃত্বকালীন ভাতা, অতি দরিদ্র নারীদের জন্য নগদ অর্থ সহায়তা, মেয়েদের উচ্চতর শিক্ষা অর্জন করে স্বাবলম্বী হওয়া ইত্যাদি ক্ষেত্রে সরকার ব্যাপক সুযোগ-সুবিধা বিস্তৃত করেছে।
তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সরকার দরিদ্র শ্রেণির পুষ্টির চাহিদা মেটাতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। বাল্যবিবাহ ও নারী সহিংসতা প্রতিরোধের মাধ্যমে লিঙ্গ বৈষম্য অর্জনে বর্তমান সরকার বিশেষ সাফল্য অর্জন করেছে। তৃণমূল পর্যন্ত নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন সরকার নিশ্চিত করেছে। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনডিপি বাংলাদেশের কারিগরি সহায়তায় বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়নাধীন সংসদ সদস্যদের এলাকাভিত্তিক ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ সুবিধা, কৃষি, শিশুমৃত্যু হ্রাস, মাতৃমৃত্যু হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ইত্যাদি মৌলিক খাতগুলোর তথ্য এলাকাভিত্তিক সন্নিবেশিত থাকবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এসময় উন্নত বাংলাদেশ নির্মাণে ইউএনডিপি বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পিকার।
বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে স্টেফান লিলার বলেন, বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ। বাংলাদেশের অবকাঠামোগত ও অন্যান্য উন্নয়ন দৃশ্যমান। ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকেই ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউএনডিপি বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











