ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২২:০৪:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিপুল ভোটে বিজয়ী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিপুল ভোটে বিজয়ী

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিপুল ভোটে বিজয়ী

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি নৌকা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮ জন ও পুরুষ ১ লাখ ৬৪ হাজার ২৫২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ আসনের ১১১টি ভোটকেন্দ্রের ৭১২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।