ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৭:৩৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

স্পিকার-সিইসি বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার

বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বুধবার বেলা ৩টায় সংসদ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের একুশতম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে।

 

বৈঠক শেষে সিইসি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে ভোটার তালিকা প্রণয়নের জন্য জাতীয় সংসদের কাছে সদস্যের (এমপি) তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচনে এমপিরাই ভোট দিয়ে থাকেন। কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চাইলে কোনো সংসদ সদস্যের সমর্থনেই মনোনয়ন নিতে হয়। আর সিইসি সে নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তার ভূমিকা পালন করেন।

 

সিইসি’র সঙ্গে বৈঠকের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সংসদ অধিবেশন চলাকালে যদি রাষ্ট্রপতি নির্বাচন হয়, তাহলে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করে। এরজন্য মঙ্গলবার (২৩ জানুয়ারি) আমাকে চিঠি দিয়ে সময় চাওয়া হয়েছিল। সে আলোকে বুধবার প্রধান নির্বাচন কমিশনারসহ একটি প্রতিনিধি দল দেখা করেন।

 

স্পিকার বলেন, ইসির প্রস্তাবিত তফসিল অনুযায়ী নির্বাচনসহ এ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ৩৪৮ জন সংসদ সদস্য রয়েছেন। আমরা এই ভোটার তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি। এই সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।



সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত বাধ্যবাধকতার একটা অংশ হিসেবে আমরা স্পিকারের সঙ্গে দেখা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে আইনগতভাবে স্পিকারের কিছু নির্দেশনা থাকে, সেটা নিয়েছি।