স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি : সংগ্রহ করা
রাজধানীর চকবাজারে বিস্ফোরণ ও আগুন লেগে নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ৩৭ মরদেহ হস্তান্তর শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তর কাজ শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২২ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা বিভাগের অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত মোট ৬৭ জনের মরদেহ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৭ জনের মরদেহ শনাক্ত করা গেছে। যাদের শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ টেস্টের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সেলিম রেজা বলেন, এখন পর্যন্ত ২২ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেকের দাফন-কাফনের জন্য নগত ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন নিহতের খবর দিয়েছে ফায়ার সার্ভিস। আহত হয়েছে অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল







