স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়, ফের তৃণমূলেই ফিরতে চান তিনকন্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৪ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
তিন জয়ী নির্দল কাউন্সিলর যোগ দিতে পারেন তৃণমূলে।
জয়ের পর তিন স্বতন্ত্র কাউন্সিলরই যোগ দিতে পারেন তৃণমূলে।মঙ্গলবার গণনা কেন্দ্র ছাড়ার আগে এমনই ইঙ্গিত দিয়েছেন তারা। ঘটনাচক্রে তিনজনই নারী।
কলকাতা পৌরসভার ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ে পেয়েছেন ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কনিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর। তারা তৃণমূলের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তিনজনই তৃণমূলের প্রার্থীদের হারিয়ে জয়লাভ করেছেন।
৪৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সগুফতা পারভিনকে ২১১১ ভোটে হারালেন আয়েশা। জয়ের শংসাপত্র হাতে নিয়েই তিনি বলেন, ওয়ার্ডের মানুষের দাবি ছিল আমি প্রার্থী হই। সেই কারণেই স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছিলাম। মানুষ আমাকে সমর্থন করেছেন, এ বার মানুষের জন্য ওয়ার্ডে কাজ করতে চাই।
আয়েশা বলেন, দিদি মানুষের জন্য কাজ করতে চায়। আমরাও তেমনটাই চাই। তাই তৃণমূলে যোগ দিতেই পারি।
কলকাতা বন্দর বিধানসভার অন্তর্গত ১৩৫ নম্বর ওয়ার্ডেও একই চিত্র। তৃণমূল প্রার্থী আখতারি নিজামি শাহাজাদার বিরুদ্ধে দাঁড়িয়ে যান রুবিনা। তিনিও নিরাপদ ব্যবধানে জয় পেয়েছে। বন্দর তৃণমূল সূত্রে খবর, রুবিনার তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা।
মেটিয়াবুরুজ বিধানসভার ১৪১ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন পূর্বাশা নস্কর। এই কেন্দ্রে নতুন প্রার্থী হিসেবে শিবনাথ গায়েনকে মনোনয়ন দিয়েছিল তৃণমূল। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে ওয়ার্ডের একাংশ কর্মী সমর্থকদের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়াই করে বাজিমাৎ করেছেন তৃণমূলের যুবনেত্রী পূর্বাশা। ৫০৯ ভোটে জয় পান তিনি। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটলুঠ করে জয়ের চেষ্টার অভিযোগ করেও, তৃণমূলে ফিরতে চান বলে জানিয়েছেন সদ্য জয়ী এই স্বতন্ত্র কাউন্সিলর।
এদিকে তৃণমূল সূত্রে জানা গেছে, তিন স্বতন্ত্র কাউন্সিলরকেই দলে নেওয়া হবে। ২০১৫ সালের পৌরসভা ভোটেও তিন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়ে শেষ পর্যন্ত যোগ দিয়েছিলেন তৃণমূলে।
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন