স্বাগতম ২০২২, নতুন আশায় আলোকিত হোক পৃথিবী
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি।
এসেছে নতুন, স্বাগত জানাই তাকে আজ। সব জরা, জীর্ণ দূরে ঠেলে হোক নতুনের এই আবাহন। রাতের ঘড়িতে ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে নতুন বছর ২০২২!
করোনাভাইরাসে আক্রান্ত পৃথিবীতে খুব সচেতনভাবে নতুন বছরকে বরণ করেছে বিশ্ববাসী। সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আলোক উৎসবের আমেজ ছিল বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ আরও অনেক দেশ নতুন বছরকে স্বাগত জানিয়েছে।
বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন সকলের চোখে। স্বভাবতই গত বছরের মত এবারও নতুন বছর নিয়ে মানুষের প্রত্যাশা একটি করোনা মুক্ত বিশ্ব।
তবে, করোনামুক্ত দেশে অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাসহ মানবসম্পদ তৈরির ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে নতুন বছরের মোটা দাগের চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটাই নতুন ইংরেজি বছরে সবার প্রত্যাশা।
নতুন বছরের প্রধান আহবান করোনামুক্ত স্বাভাবিক দেশ। আর প্রার্থণা আমাদের ফসলের মাঠগুলো ভরে থাকুক কানায় কানায়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাক সোনার বাংলা। এদেশের প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত হোক। স্বাস্থ্য সেবা হোক প্রতিটি নাগরিকের অধিকার। নারী-নির্যাতন, নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক। হত্যা, ধর্ষণ, গুম, খুন থেকে মুক্তি পাক দেশের মানুষ।
নতুন বছর এই পৃথিবীর মানুষের জন্য বয়ে আনুক নতুন বারতা। সুখি, সমৃদ্ধ, শান্তিময় হোক মানুষের জীবন। দু:খ-ব্যথা, জরা, জীর্ণতা দূর হোক। সুখে থাক মানুষ।
নতুন বছরকে স্বাগত জানিয়ে উইমেননিউজ২৪.কম পাঠক, শুভানুধ্যায়ীদের জানায় শুভ নববর্ষ, ২০২২।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











