স্বামীর জন্য দায়িত্ব ছাড়লেন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস
বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস তার অসুস্থ স্বামীকে সেবা করার জন্য দায়িত্ব ছেড়ে দিয়েছেন। দেশটির গণমাধ্যম ব্রাসেলস টাইমস আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সোফির স্বামী ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। এই দুঃসময়ে স্বামীর পাশে থাকতে চান তিনি। তাই অসুস্থ স্বামীর সেবাযত্ন করার জন্য সাময়িকভাবে দায়িত্ব ছেড়েছেন সোফি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগপূর্ণ প্রেস বিজ্ঞপ্তিতে সোফি উইলমস নিজে কোন পরিস্থিতিতে কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, দুর্ভাগ্যবশত জীবন কখনো কখনো দুঃখজনক বাঁকে মোড় দেয়। আজ হঠাৎ করেই আমাদের জীবনে প্রবেশ করেছে অসুস্থতা– বিশেষ করে আমার স্বামী ক্রিস্টোফারের জীবনে। তিনি আরও অনেকের মতো মারাত্মক ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়ছেন।
কঠিন এই সময় নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রভাব ফেলবে। তাই সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সোফি ২০১৯ এবং ২০২০ সালের মধ্যবর্তী সময়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










