স্বামী প্রেসিডেন্ট, স্ত্রী ভাইস প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
পরিবারতান্ত্রিক রাজনীতি বিশ্বের অনেক দেশেই রয়েছে। কিন্তু এমনটা হয়তো বিশ্বের আর কোথাও নেই। যেমনটা দেখা যাচ্ছে নিকারাগুয়ায়।
ল্যাটিন আমেরিকার দেশটিকে প্রায় দুই দশক ধরে শাসন করছে ডানিয়েল ওর্তেগা সরকার। যেখানে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন স্বামী ওর্তেগা।
ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাকে সহযোগিতা করছেন স্ত্রী রোজারিও মুরিলো। ২০০৭ সাল থেকে ক্ষমতায় রয়েছেন ৭৫ বছর বয়সি প্রেসিডেন্ট ডানিয়েল ওর্তেগা। রোববারের নির্বাচনে চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।
এর সুবাদে আগামী ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দেশ শাসন ও সরকার পরিচালনায় তার সবসময়ের সঙ্গী স্ত্রী ও খ্যাতনামা কবি রোজারিও মুরিলো।
২০০৫ সালে তাদের বিয়ে হয়। ২০১৭ সালে তৃতীয় মেয়াদে জয়ের পর স্ত্রীকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেন ওর্তেগা। এরপর থেকে কালেভদ্রেই জনসম্মুখে আসেন তিনি। সরকারের সব কর্মকাণ্ড কার্যত সামলাচ্ছেন মুরিলো।
নিকারাগুয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় রোববার। সোমবার রাত পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট গণনার পরে দেখা যায়-বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে ডানিয়েল ওর্তেগার দল সান্দিনিস্তা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএসএলএন)।
নিকারাগুয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিএসই) জানায়, নির্বাচনে সান্দিনিস্তারা ৭৬ শতাংশ ভোট পেয়েছে। ১৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কনস্টিটিউশনাল লিবারেল পার্টি। অন্য বিরোধী দলগুলোর প্রাপ্ত ভোট ৫ শতাংশের তলায়।
তবে সমালোচকদের ভাষ্য, ভোটের আগে আগে শক্তিশালী সব প্রতিদ্বন্দ্বীকে জেলে ঢুকিয়ে ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করে ওর্তেগা নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে আগেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র নিকারাগুয়ার নির্বাচনকাণ্ডে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউরোপিয়ান ইউনিয়ন ও অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের প্রতিনিধিদের নিকারাগুয়ার এবারের নির্বাচন পর্যবেক্ষণে অনুমতি দেওয়া হয়নি; দেশটিতে ঢোকার অনুমতি পাননি বিদেশি সাংবাদিকরাও।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











