ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ২০:৩৪:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৮ জুন ২০২৫ বুধবার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় হাসপাতালে যাবেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজ বুধবার (১৮ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে যাবেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বেগম জিয়ার হাসপাতালে যাওয়া উপলক্ষে এভার কেয়ার হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।