হংকংয়ে বেইজিংপন্থিদের নজিরবিহীন পরাজয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
হংকংয়ের স্থানীয় নির্বাচনে নজিরবিহীন সফলতা পেয়েছে সেখানকার চীন বিরোধী গণতান্ত্রপন্থি আন্দোলনকারীরা। নির্বাচনের এই ফলাফলকে চলমান বিক্ষোভের প্রতি স্থানীয় জনগণের সমর্থন হিসাবেই দেখা হচ্ছে। এবারের ৪৫২টি স্থানীয় পরিষদ আসনের মধ্যে এ পর্যন্ত ৩৮৫টিতে জয় পেয়েছেন গণতন্ত্রপন্থি প্রার্থীরা। অন্যদিকে মাত্র ৫৮টিতে জয় পেয়েছে বেইজিংপন্থি প্রার্থীরা। অথচ গত ৪ বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে গণতন্ত্রপন্থিরা মাত্র ১শ আসন পেয়েছিলেন।
গত ছয় মাস ধরে চলা বিক্ষোভের কারণে ভোট গ্রহণে বিশৃঙ্খলা তৈরি হওয়ার অথবা ভোট বাতিল হওয়ার আশঙ্কা থাকলেও রবিবারের নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এতে বিপুল সংখ্যক ভোটার স্বতস্ফূর্তভাবে ভোট দেন।
প্রায় ৭৪ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ ৪১ লাখ লোক ভোটার হিসেবে নিজদের নাম তালিকাভুক্ত করেন। এর মধ্যে ২৯ লাখেরও বেশি লোক ভোট দেয়। ফলে এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক (৭১ শতাংশ) ভোট পড়ে। ২০১৫ সালের নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৪৭ শতাংশ থেকে অল্প বেশি।
রবিবার স্থানীয় সময় রাত ১২টার পর থেকে ফলাফল প্রকাশ হতে শুরু করলে দেখা যায়, নির্বাচনে নজিরবিহীন সফলা পেয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থিরা। যদিও নির্বাচনের আগে ভোটে বিরাট জয়লাভের আশা করেছিলেন হংকংয়ের চীনাপন্থি সরকার। তাদের ধারণা ছিল, এবারের নির্বাচনে ভোটাররা ‘নীরব বিপ্লব’ঘটাবেন। কিন্তু তাদের সে আশা ধূলিস্মাৎ হয়ে গেছে।
এদিকে হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি লাম এক বিবৃতিতে বলেছেন, তার সরকার জনতার এই রায়কে সম্মান করে। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও আহ্বান জানিয়েছেন। সূত্র: আল জাজিরা
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











