ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৮:৩৫:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

হজের প্রাক নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী বছর যারা পবিত্র হজ পালন করতে ইচ্ছুক তাদের জন্য হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে আজ সোমবার থেকে। হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন।

রোববার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।


প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।


এদিকে কোন দেশ থেকে কতজন ২০২৫ সালে হজ পালন করতে যেতে পারবেন, তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সে অনুযায়ী গত কয়েক বছরের ন্যায় আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন।

তবে আগামী বছর খরচ কত হবে তা এখনও নির্ধারণ হয়নি। ধর্ম মন্ত্রণালয় ও হাব বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে।

২০২৪ সালে বাংলাদেশের জন্য হজের কোটা ছিল এক লাখ ২৭ হাজার। তবে মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ পালন করেছেন।