ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

হজে রেকর্ড সংখ্যক নারীর সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবারের হজে সৌদি আরবে গিয়ে রেকর্ড সংখ্যক নারী হজযাত্রী সন্তান প্রসব করেছেন। দেশটির স্বান্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ বছর মক্কা, মিনা ও আরাফাতে আটজন নারী তাদের সন্তান প্রসব করেছেন। খবর আরব নিউজের।

এর আগে কোন বছর হজে গিয়ে এতো সংখ্যাক নারী সন্তান প্রসব করেননি। এর মধ্যে মক্কায় ৫, আরাফাতে ২ এবং মিনায় এক নারী হজযাত্রী সন্তান জন্ম দেন। প্রথম সন্তানটি হজের দ্বিতীয় দিন গত ১০ আগষ্ট পবিত্র আরাফাতের ময়দায়ে হজের আনুষ্ঠানিকতা পালন করার প্রসব করেন লিবীয় এক নারী।

জাবাল-আল রহমান হাসপাতালে ভর্তি ৪০ বয়সী ওই লিবীয় নারীর ছেলে সন্তানের নাম রাখায় হয় আরাফাত। নবজাতক ও তার মা সুস্থ থাকায় ওই নারীর স্বামী আশান ইউসুফ হাসপাতালে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞকা জানিয়েছেন।

শনিবার দুপুরে পূর্ব আরাফাত হাসপাতলে গানার হজযাত্রী ময়মুনা আলী (২৩) সন্তান জন্ম দেন। নবজকটির বাবা আবু বকর সৌদির ক্রাউন প্রিন্সের নামানুসারে ছেলের নাম রাখেন মো. সালমান।


-জেডসি