হজ পালনের অনুমতি পেতে পারেন বিদেশিরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২২ মে ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
কঠোর স্বাস্থ্য ও পূর্বসতর্কতামূলক বিধিনিষেধের অধীন চলতি বছরে বিদেশিদের হজ পালনের সুযোগ দেওয়া হতে পারে। শুক্রবার আল-ওয়াতান পত্রিকার খবরে এমন তথ্য দেওয়া হয়েছে।
পত্রিকাটি এর বাইরে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি। গত ৯ মে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর স্বাস্থ্যবিধির আওতায় এবারের হজ পালন করা হবে। এর মধ্য দিয়ে সবাইকে হজ করার সুযোগ দেওয়া হতে পারে।-খবর সৌদি গেজেট
পরবর্তীতে এ নিয়ে সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তবে এর আগে আন্ডারসেক্রেটারি হাশেম সাঈদ বলেন, চলতি বছরে হজ সব ধরনের বিকল্প উপায় নিয়ে ভাবছে সৌদি সরকার। বিদেশ থেকে প্রতীকী সংখ্যক হাজীকেও অনুমোদন দেওয়া হতে পারে।
ইসলামের চতুর্থ স্তম্ভ হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীকে জীবনে একবার হজ পালন করতে হবে।
আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক।
হজ হল আল্লাহর কাছে মুসলমানদের আনুগত্যের প্রদর্শন। মহামারি মোকাবিলায় গত বছরেরও আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো হজ পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব।
তখনও সীমিত সংখ্যক সৌদি নাগরিক ও অধিবাসীদের হজ পালনের অনুমোদন দেওয়া হয়েছিল।
-জেডসি
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










