হবিগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
হবিগঞ্জ জেলায় এবছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে কাঠাল উৎপাদন করা হয়েছে। উৎপাদনের পরিমাণ প্রায় ১৩ হাজার টন।
জেলার বাহুবল উপজেলার হবিগঞ্জ-শ্রীমঙ্গলের সড়কে অবস্থিত মুছাই আড়তে চলছে জমজমাট কাঁঠালের ব্যবসা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে পাইকারী বাজারে ক্রেতা-বিক্রেতার উপচেপড়া ভিড়।
দূরদুরান্ত থেকে পাইকাররা এসে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছেন কাঁঠাল। আর বাহুবল উপজেলার পাহাড়ি এলাকার বাগান মালিকরা জিপ দিয়ে হাজার-হাজার কাঁঠাল নিয়ে আসছেন এই আড়তে।
বাহুবল উপজেলার ফয়জাবাদ পাহাড়ের চারিদিকে শুধু কাঁঠাল গাছ। অনুকুল আবহাওয়ায় এবছর গাছগুলোর শাখা ভরে উঠে এই ফলে।
বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আরজু মিয়া জানান, এবছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। শুরুতে ভাল দাম থাকলেও এখন দাম কম।
কাঁঠাল বাগান মালিক আমিনুল ইসলাম জানান, তার বাগানে ৫০০ কাঁঠাল গাছ আছে। এ বছর ৬/৭ লাখ টাকার কাঁঠাল উৎপাদন হয়েছে তার বাগানে।
হবিগঞ্জের সবচেয়ে বড় ফলের পাইকারী বাজার মুছাই। এখানে রয়েছে বেশ কয়েকটি আড়ত। এই আড়তে বিক্রির জন্য কৃষকরা তাদের কাঁঠাল নিয়ে আসেন। প্রতি ১০০টি হিসাবে নিলামের মাধ্যমে এই কাঁঠাল বিক্রি হয়।
মুছাই থেকে ট্রাক ভর্তি হয়ে দেশের বিভন্ন স্থানে চলে যায় এই কাঁঠাল। এখন বিদেশেও যাচ্ছে হবিগঞ্জের কাঁঠাল।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আশিক পারভেজ জানান, হবিগঞ্জের মাটি কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার কাঁঠাল তুলনামুলকবাবে মিষ্টি ও সুস্বাধু। তাই এখানকার কাঁঠালের চাহিদা বেশী। এবছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে কাঁঠাল উৎপাদন করা হয়েছে। উৎপাদনের পরিমাণ প্রায় ১৩ হাজার টন।
সূত্র: বাসস
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



