ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২২:৫৩:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

হবিগঞ্জে মায়ের গলা কেটে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৬ জুন ২০২৪ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় তার ছেলে ফজল মিয়াকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ ইয়াসির আরাফাত এই দন্ডাদেশ প্রদান করেন। 

তবে রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল। বুধবার দুপুরে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট হাবিবুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায় তার সন্তান ফজল মিয়া। ওই দিনই আঙ্গুরা বেগমের ভাই বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের আব্দুর রশিদ বাদী হয়ে ফজল মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরে নবীগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম ওই বছরের ২১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে উল্লেখিত রায় প্রদান করেন।