হলফনামায় দেয়া নুসরাতের যত সম্পত্তি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
১৯ মে ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের লড়াই। এ ধাপে উত্তরপ্রদেশের বারানসি আসনে ভাগ্য নির্ধারণ হবে মোদির।
ষষ্ঠ ধাপের পর এবার হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, চণ্ডিগড়ের পাশাপাশি বিহারের ৮টি, ঝাড়খণ্ডের ৩, মধ্যপ্রদেশের ৮, উত্তরপ্রদেশের ১৩ এবং পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট বাকি।
তিনি এবারের লোকসভা নির্বাচনে কলকাতার বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রার্থিতা পাওয়ার পর থেকেই বেশ আলোচিত নুসরাত। ইতিমধ্যে নির্বাচনী প্রচারগুলোতে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
রাজনীতির মাঠে নুসরাতের এমন শ্রম ও আগ্রহ দেখে মুগ্ধ দলের প্রধান মমতা ব্যানার্জি। নুসরাতের বাকপটুতায় বেশ খুশি তিনি। যে কারণে বসিরহাটের বাইরেও বিভিন্ন জেলায় নুসরাতকে নিজের সঙ্গে প্রচারণার কাজে নিয়ে গেছেন তৃণমূল নেত্রী।
এবার প্রকাশিত হলো মনোনয়নপত্র জমা দেয়ার সময় সঙ্গে দেয়া হলফনামায় নুসরাতের সম্পত্তির হিসাব।
সেখানে এই নবীন রাজনীতিবিদ জানিয়েছেন, এ মুহূর্তে তার কাছে নগদ অর্থ রয়েছে ভারতীয় মুদ্রায় ৫ লাখ টাকা।তার নামে ব্যাংকে গচ্ছিত রয়েছে ৩৮ লাখ ৩৮ হাজার ৩৯১ রুপি।তবে কোটি রুপির ওপর ঋণে ডুবে আছেন এই টালি সুন্দরী।
হলফনামা অনুসারে, নুসরাতের ঋণ রয়েছে ১ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৬০৮ রুপি!নিজের ব্যবহৃত গাড়ির কথাও হলফনামায় উল্লেখ করেছেন এ অভিনেত্রী।নুসরাতের মালিকানায় রয়েছে দুটি গাড়ি। এ দুটি গাড়ির মূল্য জানানো হয়েছে ৩৫ লাখ ৫০ হাজার রুপি।
নুসরাতের কাছে সোনার গহনা রয়েছে সাড়ে ৩৮ ভরি এবং এর সঙ্গে হীরার গহনাও রয়েছে। এসব অলংকারের ভারতীয় বাজারদর ধরা হয়েছে ১২ লাখ রুপি।এসব গহনার অনেকই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলে হলফনামায় জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে নুসরাতের স্থাবর সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়ায় ২ কোটি টাকা রুপি।
হলফনামায় আরও যে তথ্য দেয়া হয়েছে, কোনোরকম অপরাধমূলক মামলা নেই নুসরাত জাহানের। তার নামে কোনো জমিও নেই।
শিক্ষাগত যোগ্যতায় নুসরাত লিখেছেন, ২০০৮ সালে ভবানীপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন।
নুসরাত প্রসঙ্গে বিভিন্ন প্রচারে গিয়ে মমতা বলেছেন, নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরও যা রক্ত, আমারও তাই রক্ত।
নুসরাতকে ভোট দিন আবেদন করে মমতা আরও বলেছেন, সে আমার প্রতিনিধিত্ব করছে। আপনারা আমাকে ভালোবেসে নুসরাতকে ভোট দিয়ে তৃণমূলকে জয়যুক্ত করুন।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











