হাইকোর্টের নির্দেশে ক্যাম্পাস ছাড়লেন অন্তরা-তাবাসসুম
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিবস্ত্র করে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশনায় ক্যাম্পাস ছেড়েছেন অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুম। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হল ছাড়েন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক আদেশে তাদের হল ছাড়ার নির্দেশনা দিয়েছি। তারা হল থেকে চলে গেছেন।
গতকাল এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসককে তিন দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা তদন্ত কমিটির প্রতিবেদনও ১০ দিনের মধ্যে জমা দিতে বলেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত অভিযুক্ত অন্তরাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে । সেই সঙ্গে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে শাখা ছাত্রলীগ।
বিষয়টি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত নিশ্চিত করেন।
ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সি কামরুল হাসান অনিককে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বনি আমিন, রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম থেকে তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, হাইকোর্টের আদেশের বিষয়টি জেনেছি। ইতিমধ্যেই ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রক্টরিয়াল বডি এবং পুলিশকে বলেছি। শিগগিরই ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে যোগাযোগ করা হবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





