হাইতিতে ভূমিকম্প: নিহত বেড়ে ২ হাজার, ক্ষতিগ্রস্ত ১২ লাখের অধিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ক্যারিবীয় দেশ হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত শনিবার সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১২ লাখের অধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে শিশুই পাঁচ লাখ ৪০ হাজার। ইউনিসেফের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
সিএনএন জানিয়েছে, দেশটিতে গত শনিবার সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় সাত হাজার মানুষ।
এদিকে, হাইতিতে গত সোমবার গ্রীষ্মকালীন ঝড় ‘গ্রেইস’ আঘাত হানার কারণে উদ্ধার তৎপরতা এবং চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ভারী বর্ষণে ভূমিধসের কারণে বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ হয়ে গেছে।
রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১২৫ কিলোমিটার (৮০ মাইল) পশ্চিমে গত শনিবারের ভূমিকম্পটি বেশ কিছু কিছু শহরকে প্রায় ধ্বংস করে দিয়েছে। করোনাভাইরাস মহামারি, দলীয় সহিংসতা, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং গত মাসে দেশটির প্রেসিডেন্টের হত্যার পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নতুন করে আবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল।
হাইতিতে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি ব্রুনো মেইস বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি প্রচণ্ড বাতাস এবং ভারী বৃষ্টিপাত হতে দেখেছেন।
ব্রুনো মেইস বলেন, ‘ভূমিকম্পের কারণে সবকিছু হারিয়েছে হাইতির অগণিত পরিবার। তারা এখন বন্যার কারণে আক্ষরিক অর্থে পানিবন্দি জীবনযাপন করছে।’ সূত্র : সিএনএন
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










