হাওরে ধান কাটার ধুম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
মাথার ওপর প্রখর রোদ। রোদ থেকে বাঁচতে কেউ গামছা কিংবা কেউ মাথাল মাথায় কাটছেন ধান। মাথার ঘাম নাক বেয়ে টপটপ করে ঝড়ছে কৃষকের, তারপরও মুখে ঝলমলে হাসি।
ধানের বাম্পার ফলনে খুশি কৃষক। একই সাথে আবহাওয়া ভালো থাকায় স্বস্তিতে কাটা যাচ্ছে ধান। গত কয়েকবছর ধরে এমন সোনার বৈশাখ পাননি সুনামগঞ্জের কৃষকরা। তাই হাওরে এখন ধান কাটার ধুম চলছে। অনুকূল আবহাওয়া পেয়ে হাওরে ধান কাটতে ব্যস্ত দিন পার করছেন তারা।
সুনামগঞ্জ সদর উপজেলার ঝাউয়ার হাওরের ধান কাটার শ্রমিক আমির উদ্দিন বলেন, ১০-১২ দিন যাবৎ আমরা ২৫ জনের একটি দল হাওরে ধান কাটছি। হাওরে এতো ফসল দেখে ধান কাটতেও ভালো লাগে। তাই রোদের মধ্যে ধান কেটে স্বস্তি পাচ্ছি। যতদিন হাওরে ধান আছে আমরাও আছি।
মো. রানা মিয়া নামে আরেক শ্রমিক বলেন, ২০১৭ সাল থেকে হাওরে ধান কাটি। প্রত্যেক বছর মেঘ-বৃষ্টির কারণে ধান কাটতে কষ্ট হয় আমাদের। বৃষ্টির মধ্যে কোমড় পানিতে নেমে ধান কেটেছি। এবারের মতো ভালো বৈশাখ কোনো বছর পাইনি। এ বছর ধান কাটায় কোনো বৃষ্টি নেই, অনেক রোদ। ফলনও ভালো। তাই গরমে ঘাম ঝড়লেও ধান কাটতে ভালো লাগছে।
প্রত্যেকবছর পাহাড়ি ঢলের কারণে আগাম বন্যার আতঙ্ক নিয়ে হাওরে ধান কাটতে নামতেন সুনামগঞ্জের কৃষকরা। ধান পাকার পর তা কাটতে বাঁধা হয়ে দাঁড়াত ঝড়-বৃষ্টি আর বজ্রপাত। এ বছর মাঝে দু-একদিন ছাড়া পুরো সময়জুড়ে ছিল ফকফকে রোদ। ধান কাটার পর মাড়াই করে সাথে সাথে শুকিয়ে নির্বিঘ্নে গোলায় উঠছে কৃষকের সোনালী ধান। ইতোমধ্যে সুনামগঞ্জের হাওরে ৮০ শতাংশ ধান কাটা শেষ বলে জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষক মো. জামাল উদ্দিন বলেন, আমার জীবনেও আমি এরকম ভালো ফসল হতে দেখিনি। আল্লাহ এ বছর আমাদের খুবই ভালো ফলন দিয়েছেন। এমন সোনার ফসল কাটতেও শান্তি লাগে।
বিশ্বম্ভপুর উপজেলার কৃষক সুহেল মিয়া বলেন, এবার আমাদের বাম্পার ফলন হয়েছে। ঝড়-বৃষ্টি নেই, রোদ্রময় দিন। ধান কাটায় কোনো ঝামেলা নেই। আমরা আনন্দের সাথে ফসল ঘরে তুলছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম বললেন, এ বছর নির্বিঘ্নে কৃষক ধান কাটছেন। শুধু কাটা না, সাথে সাথে ধান শুকিয়ে ঘরেও তুলতে পারছেন। ইতিমধ্যে পুরো জেলায় ৭৪ শতাংশ ধান কর্তন হয়ে গেছে। আবহাওয়ার খারাপ কোনো পূর্ভাবাস এখনও পাইনি। শুধু মাঝে একদিন ঝড়ে বজ্রাঘাতে আমার ৬ কৃষক মারা গেছেন। এভাবে আবহাওয়া অনুকূল থাকলে আর কয়েকদিনের মধ্যেই শতভাগ ধান ঘরে উঠবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



