ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১২:০৩:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

হামলার কয়েক মিনিট আগে জঙ্গির ইশতেহারটি পাই: জাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান বলেছেন, তার দেশের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ সন্ত্রাসীর কাছ থেকে তার অফিস একটি ইশতেহার পেয়েছে। শুক্রবার মসজিদে হামলার কয়েক মিনিট আগেই তারা সেটি হাতে পেয়েছিলেন।

আজ রবিবার সাংবাদিকদের তিনি বলেন, যে ৩০ ব্যক্তি ওই ইশতেহার পেয়েছেন, তাদের মধ্যে তিনি একজন। হামলার অন্তত ৯ মিনিট আগে তার কাছেই ওই জঙ্গি ইশতেহারটি মেইল করেছিলেন। তিনি বলেন, এতে স্থানের কথা উল্লেখ করা হয়নি। সুনির্দিষ্টভাবে বিস্তারিত তথ্যও দেয়া হয়নি। এটি গ্রহণের দুই মিনিটের মাথায় তা নিরাপত্তা বাহিনীর কাছে পাঠানো হয়েছিল।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন, পুলিশকে সতর্ক করার ৩৬ মিনিটের মধ্যে জঙ্গিকে আটক করা হয়। তিনি বলেন, ৫০তম ব্যক্তির লাশ আল নুর মসজিদ থেকে উদ্ধার  করা হয়।

গত শুক্রবার জুমা নামাজের সময় এই মসজিদেই উগ্র শেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় বেশিরভাগ মুসল্লী নিহত হয়।সূত্র: পার্সটুডে

-জেডসি