হামে একদিনে প্রাণ গেল ১১ শিশুর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে এবং নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ২০ হাজার ৮৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই একই সময়সীমায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন সুস্থ হয়ে ইতোমধ্যেই ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
রোগীর পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গে মারা গেছে ১১ শিশু। গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৫ জন শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।
- বীরকন্যা প্রীতিলতা: এক সাহসী কন্যার গল্প
- বীরকন্যা প্রীতিলতার আত্মাহূতি দিবস আজ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল
- হামে একদিনে প্রাণ গেল ১১ শিশুর
- বিপ্লবী কবি পাবলো নেরুদার মৃত্যুদিবস আজ
- আজ সিঙ্গেল দিবস, একা থাকার দিন
- হঠাৎ চলন্ত মেট্রোরেলের খুলে গেল দরজা
- এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের টানা পরাজয়
- টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
- জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া নিত্যপণ্যের বাজার
- ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমিতে প্রকৃতির জাদু
- মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি নজরুল
- ঢাকার বাতাস আজ ‘অনেক ভালো’
- ফাহমিদা নবীর একক গান নিয়ে লন্ডনে বসছে গানের আসর
- মৃত্যু ৫, বছরের সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে
- বিপ্লবী কবি পাবলো নেরুদার মৃত্যুদিবস আজ
- এশিয়া গেমসে জিন্নাতের হাত ধরে এল প্রথম পদক
- জাপানে আঘাত হানল টাইফুন `দুজুয়ান`: ৩০০টি ফ্লাইট বাতিল
- কবি কুসুমকুমারী দাশের জন্মদিন আজ
- ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর
- মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান
- গরম গরম চা-কফি পান করছেন? ঝুঁকির কথা জানাল গবেষণা
- এশিয়ান গেমস:মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
- এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের টানা পরাজয়
- নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- দুর্গাপূজা আগে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে
- প্রণমী দাসের শখ ও স্বপ্নের উদ্যোগ ‘গার্গী’
- আজ সিঙ্গেল দিবস, একা থাকার দিন
- ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস







