ঢাকা, শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৯:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি

হাম: আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ শিশু।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮৮ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৮৭ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৪০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১১৪। এই সময়ে ১ হাজার ৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬২ হাজার ২৬২ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।