ঢাকা, বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৪:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৯ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ড দেওয়া দায়িত্বহীন কাজ: হাইকোর্ট অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

একদিনে হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০২ জনের।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং দুজন ময়মনসিংহ বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সারা দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯০৪ জনের শরীরে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২ হাজার ৩৮ জনের এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৫ জনের শরীরে। সন্দেহজনক হামে এ বিভাগে মোট ৪০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩২ হাজার ৯৩৬ জনের এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৭১১ জনের শরীরে। বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগেও হাম এবং এর উপসর্গের রোগী শনাক্ত হয়েছে।

অপরদিকে সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর ক্ষেত্রে ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বেশি দেখা গেছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় এবং ঢাকা জেলায় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেশি।