হাম: সিলেটে ৪ দিনে আরও ৫ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ৩১ মে ২০২৬ রবিবার
ফাইল ছবি।
সিলেটে ঈদের ছুটিতে চার দিনে হামে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থেকে ৪ দিনে তাদের মৃত্যু হয়।
এ নিয়ে সিলেট বিভাগে এ রোগের উপসর্গ নিয়ে ৬০ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৬৯ জন ভর্তি হয়েছে।
রবিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া শিশুরা হলো জকিগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাসুম আহমেদের ৮ মাস বয়সের ছেলে আব্দুল্লাহ আল-মাহিন, একই জেলার ওসমানীনগর উপজেলার নাজমুল হকের ৬ মাস বয়সের মেয়ে আরিফার, সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুরের ইমরান আহমদের ৯ মাস বয়সের ছেলে আরিম, সদর উপজেলার মোল্লাপাড়া মধুপুরের আতাউর রহমানের ৬ মাস বয়সী মেয়ে নুসাইফা এবং ওসমানীনগরের নুরপুরের আবুল কাশেমের ৫ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল-জায়ানের মৃত্যু হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ তারিখ থেকে এ পর্যন্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬০ জন। তাদের মধ্যে ৪ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬৯ জনের মধ্যে ৩১ জন ভর্তি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১৭ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৬৫ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতাালে ১০৬ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে ৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছে।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন








