ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৮:২৪:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

হালকা বৃষ্টির সঙ্গে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৭ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার


আজ সোমবার ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে হালকা শীত অনুভূত হচ্ছে।


সোমবার সারা দেশেই এমন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়বিদ মিজানুর রহমান জানান, আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এতে বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ঢাকায় আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ ঢাকায় সুর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৩ মিনিটে।