হালুয়াঘাটের নির্যাতিত শিশু ফরহাদের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধিপ্রকাশিত : ০৮:২৩ এএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিবেশীর হাতে নির্যাতিত শিশু ফরহাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরহাদের চাচা বাদশা মিয়া ও স্থানীয় থানা পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সার্জারি বিভাগে মৃত্যু হয় শিশু ফরহাদের।
হালুয়াঘাট থানার পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে নিজ বাড়ির পাশে খেলা করছিল আট বছরের শিশু ফরহাদ। সে হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামে নজরুল ইসলামের ছেলে। একই এলাকার মাসুদ মিয়ার ছেলে জুনায়েদও ফরহাদের সঙ্গে খেলতে চায়। কিন্তু ফরহাদ খেলতে না নেওয়ায় বাবার কাছে নালিশ জানায় জুনায়েদ। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ লাঠি দিয়ে ফরহাদের শরীর ও মাথায় বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হয় সে। আহত ফরহাদকে স্বজনরা প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটির অবস্থা সংকটজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। দুদিন পর অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা ফরহাদকে ঢামেক হাসপাতালে পাঠান। বিভিন্ন হাসপাতালে পাঁচদিন চিকিৎসা শেষে গতকাল দুপুরে সেখানে মৃত্যু হয় ফরহাদের।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাল মিয়া জানান, তার চাচা বাদশা মিয়া ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । ঘটনার পর পরই মাসুদকে আটক করা হযেছে। ঘটনার পর ফরহাদের মা ফরিদা বেগম মাসুদকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা করেছেন।
লাল মিয়া আরো জানান, ৩ জানুয়ারি মাসুদকে আটক করে হাজতে পাঠায় পুলিশ । ৪ জানুয়ারি ফরহাদকে লাঠিপেটা করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন মাসুদ। খুব শিগগিরই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে