ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৯:৫২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বলার কারণ জানালেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য রুমিন ফারহানা। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা ছড়িয়ে পড়ার পর এক বেসরকারি টেলিভিশনের টকশোতে কটুবাক্য বলার ব্যাখ্যা দিয়েছেন তিনি।

রুমিন ফারহানা বলেন, তার ব্যবহৃত ‘ফকিন্নির বাচ্চা’ শব্দগুচ্ছ আসলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নয়, বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে। তার ভাষায়, ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে, কেউ গরিব, বরং চিন্তাভাবনায় নিচু মানসিকতার বহিঃপ্রকাশ।

তিনি অভিযোগ করে বলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা রাজনৈতিক বক্তব্যে যে ভাষা ব্যবহার করছেন, তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। 

রুমিনের মতে, তাদের ব্যবহৃত শব্দ চয়ন স্লাম এলাকার কথাবার্তার মতো, যা রাজনৈতিক পরিমণ্ডলে অশোভন।

তিনি আরও দাবি করেন, ওরা যে ভাষায় স্লোগান দেয় বা প্রতিপক্ষকে আক্রমণ করে, সেটি বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। আমি যখন বলেছি ‘ফকিন্নির বাচ্চা’, তখন পোস্টে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায় আমি কাকে ইঙ্গিত করেছি।

এর আগে গত রোববার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ বলে মন্তব্য করেন। তার ওই বক্তব্যের জবাবে সোমবার (২৫ আগস্ট) রুমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি হাসনাতের ছাত্রলীগ-সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশটও প্রকাশ করেন।