হাসপাতালে সন্তান রেখে বাবা-মা নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনদিনের সন্তান রেখে পালিয়ে গেছেন মা-বাবা। শনিবার রাত ৮টার পর থেকে হাসপাতালে ১০৬ নম্বর ওয়ার্ডের বেডে নবজাতক থাকলেও তার মা-বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনদিন আগে ঢামেক হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে এক প্রসূতি ভর্তি হন। সেদিন একটি কন্যা সন্তান হয়। তিনদিন তারা হাসপাতালেই ছিলেন। শনিবার তারা সন্তানকে রেখে চলে যান। রাত ৮টা পর্যন্ত তারা কেউ ফিরে না আসায় পাশের বেডের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে।
ঢামেক হাসপাতালের নথিতে দেখা যায়, নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল। ঠিকানায় লেখা রয়েছে মিরপুর-১। বাচ্চাটিকে হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। সে সুস্থ আছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ওয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, সন্ধ্যার দিকে নবজাতকটির বাবা-মার মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই তাদের আর দেখা যায়নি।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম





