ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ২০:৩৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

হাসান আজিজুল হকের মৃত্যুতে মমতার শোক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ এএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতের পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে  গভীর শোক এবং দু:খ  প্রকাশ করেছেন।   
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের মঙ্গলবার এক স্মারকে শোক প্রকাশের কথা বলা হয়। 
শোকবার্তায় তিনি হাসান আজিজুল হকের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, তার প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল।
হাসান আজিজুল হক গতরাতে  রাজশাহিতে প্রয়াত হন। তার জন্ম বর্ধমানের মঙ্গলকোটের যবগ্রামে, স্কুল জীবনের পড়াশোনা বর্ধমানে। বাংলা সাহিত্যের অগ্রগণ্য লেখক হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থ আগুনপাখি, নামহীন গোত্রহীন, সক্রেটিস, বিধবাদের কথা নানা পাঠে, এই পুরাতন আখরগুলি ইত্যাদি।

এই বিভাগের জনপ্রিয়