হাসিনা কুয়াং দ্বিপাক্ষিক বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৯ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং-এর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে উভয়ের মধ্যে একান্ত বৈঠকের পর এই আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে।
দুই নেতার বৈঠকের পর কয়েকটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। পরে একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের ফলাফল জানানো হবে।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের টাইগার গেটে ফুলের তোড়া হাতে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান
।
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং গত রোববার তিনদিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।
রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদের আমন্ত্রণে দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।
গত ১৪ বছরে এটি ভিয়েতনামের কোনো প্রেসিডেন্টর প্রথম বাংলাদেশ সফর। ২০০৪ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ত্রান দাক লুয়ং সর্বশেষ বাংলাদেশ সফর করেন। ভিয়েতনাম ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে প্রথমদিকে স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম।
রোববার বিকেল সাড়ে পাঁচটায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের মধ্যদিয়ে ভিয়েতনামী প্রেসিডেন্ট কুয়াংয়ের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আজ সকালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
পরে তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
ভিয়েতনামের রাষ্ট্রপতি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তাঁর সম্মানে রাষ্ট্রীয় ভোজ এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিন দিনের সরকারী সফর শেষে ভিয়েতনামের রাষ্ট্রপতির মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











