হাড়কাঁপানো শীতেও কর্মের তাগিদে রাস্তায় হাজারো মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশায় জবুথবু রাজধানী। গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকা ও আশপাশের এলাকায় শীতের দাপট অনেকটা প্রকট। টানা দুই সপ্তাহ ধরে কুয়াশাচ্ছন্ন আকাশ আর সূর্যের দেখা না মেলায় শীতল অনুভূতি আরও তীব্র হয়েছে। তবে এই বিরূপ প্রকৃতিও হার মেনেছে শহরের কর্মমুখী হাজারো মানুষের জীবনযুদ্ধের কাছে। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে প্রতিদিন রাজপথে নামছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।
তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবীরা। ভোরের আলো ফোটার আগেই কাজের সন্ধানে তাদের অবস্থান নিতে হচ্ছে অলিগলি ও সড়কের মোড়ে। সকাল হতেই রিকশাচালক ও অফিসগামী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে নগরী। সবার কাছেই শীতের এই শারীরিক কষ্ট জীবিকার লড়াইয়ের তুলনায় গৌণ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বাতাসে আর্দ্রতার উচ্চমাত্রা এবং দিনের বেলায় সূর্যের অনুপস্থিতি শীতের অনুভূতিকে আরও কঠিন করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তর-পশ্চিম দিকের হিমেল বাতাস।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং, আজমপুর ও জসিমউদ্দীনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করেই রাস্তায় ভিড় করছেন মানুষ। দিনমজুরেরা জবুথবু হয়ে ফুটপাতে কাজের অপেক্ষা করছেন। রিকশা ও অটোরিকশা চালকেরা ভারী পোশাকে নিজেদের মুড়িয়ে পথে নেমেছেন। ভ্রাম্যমাণ হকারদেরও দেখা গেছে পণ্য সাজিয়ে বসতে।
কাজের অপেক্ষায় থাকা দিনমজুর আব্দুল মজিদ আকন্দ বলেন, শীতের মধ্যে তো দাঁড়িয়ে থাকাটা কষ্টের। কিন্তু ভোরে না দাঁড়ালে আর সারাদিন কাজ পাওয়া যায় না। সেজন্য কষ্ট হলেও ভোর থেকে এখানে নিজেকে বিক্রির জন্য অপেক্ষা করতে হয়।’
আরেক শ্রমিক রুবেল মিয়া জানান, কাজে নেমে গেলে ঠান্ডা লাগে না, কিন্তু যতক্ষণ কাজের জন্য অপেক্ষা করতে হয়, ততক্ষণই কষ্ট।
পরিবহনকর্মী নাঈম হোসেনের কণ্ঠেও ফুটে উঠল একই আর্তি। ভিআইপি ২৭ বাসের এই হেল্পার বলেন, ‘শীতে শরীর অবশ লাগে, হাত জমে যায় টাকা ধরতে। তবু টাকার জন্য কাজ করতে হয়।’
আবহাওয়া অধিদপ্তর বলছে, সহসাই এমন পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা নেই।
সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এদিকে আজ (মঙ্গলবার) সকাল ৬টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস





