হায়দরাবাদে ধর্ষকদের মৃত্যুতে নির্ভয়ার মা খুশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
নির্ভয়ার মা আশা দেবী।
পুলিশি এনকাউন্টারে ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে গণধর্ষণ-খুন কাণ্ডের চার অভিযুক্তের নিহত হওয়ার খবর শুনে আনন্দিত নির্ভয়ার মা আশা দেবী।
তিনি বলেন, ‘‘পুলিশ যে ওদের এ ভাবে শাস্তি দিয়েছে, তাতে আমি অত্যত আনন্দিত। পুলিশকর্মীরা খুব ভাল করেছেন। তাঁদের বিরুদ্ধে যাতে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, সে দাবি জানাচ্ছি।’’
আজ শুক্রবার সকালে ওই খবর শোনার পর আশা দেবী জানান, ২০১২ সাল থেকে ওই ক্ষতের আঘাত বয়ে চলেছেন। এ দিন অভিযুক্তদের নিহত হওয়ার খবর শোনার পর তিনি বলেন, ‘‘অন্তত একজন মেয়ে সুবিচার পেল। পুলিশকে ধন্যবাদ জানাই। সাত বছর ধরে চিৎকার করে চলেছি, আইন ভেঙে হলেও অপরাধীদের শাস্তি দিন। তার পর দেখুন, সমাজে ভালর জন্য বদল ঘটবে।’’
২০১২ সালে ১৬ ডিসেম্বরের রাতে নয়াদিল্লিতে গণধর্ষণ করে করে খুন করা হয় আশা দেবীর মেয়ে জ্যোতি সিংহকে। ওই ঘটনায় গোটা দেশ উত্তাল হয়। প্রাথমিক ভাবে জ্যোতি সিংহের নাম গোপন রাখা হলে তিনি নির্ভয়া নামে পরিচিতি পান। মামলা চলাকালীন মেয়ের নাম প্রকাশ করেন নির্যাতিতার মা আশা দেবী।
তিনি জানান, ২০১২-র ঘটনার পর সাত বছর কেটে গেলেও সুবিচার পাননি তিনি। দোষীদের ফাঁসির দাবিতে গত সাত বছর ধরেই কী না করেছেন।
তার কথায়, ‘‘সুবিচারের আশায় এখনও আমি আদালতের চক্কর কেটে চলেছি। ১৩ ডিসেম্বর আরও একটা তারিখ পেয়েছি যখন আমাকে ফের কোর্টে যেতে হবে। বিচার ব্যবস্থা তথা সরকারের কাছে আবেদন করছি, যাতে নির্ভয়ার দোষীদের দ্রুত ফাঁসিতে ঝোলানো হয়।’’
আশা দেবী জানিয়েছেন, হায়দরাবাদের নিহত তরুণী যে সুবিচার পেয়েছেন, তাতে স্বস্তি পেয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘ওই মেয়েটির মা-বাবা এ কথা ভেবে নিশ্চয়ই স্বস্তি পেয়েছেন যে, তাদের মেয়ের আত্মার প্রতি সুবিচার হয়েছে।’’
আশা দেবীর মতে, ‘‘এ ধরনের ঘৃণ্য অপরাধ যারা করে, এর পর তাদের মধ্যে একটা ভয় তৈরি হবে।’’
আজ ভোররাতে তেলঙ্গানা পুলিশের সঙ্গে এনকাইন্টারে নিহত হয় হায়দরাবাদ গণধর্ষণ-খুন কাণ্ডের চার অভিযুক্ত মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু (২০)।
২৭ নভেম্বর রাতে হায়দরাবাদ শহরের অদূরে এক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











