হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে নারী আন্দোলনকারীদের প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
সব ধরনের খেলাধুলায় নারীর মাথায় হিজাব পরিধান নিষিদ্ধ করে ফ্রান্সের সিনেটে যে আইন পাস হয়েছে তার বিরোধিতা করেছে নারী অধিকার আন্দোলনগুলো।
ফ্রান্সের পার্লামেন্ট গত সপ্তাহে একটি আইন সংশোধন করেছে, যেখানে যে কোনো অনুষ্ঠান বা খেলাধুলায় ‘ধর্মীয় নিদর্শন পরিধান’ নিষিদ্ধ করা হয়েছে। মিডল ইস্ট আইয়ের।
ফ্রান্সের মানবাধিকারকর্মী মারিয়া ডি কার্টেনা বলেন, মুসলমানদের বিশ্বাস, উপাসনা, সংস্কৃতি এবং রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের অধিকার দমনের উদ্দেশ্যে এই আইন সংশোধনের চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, ফ্রান্সে ইসলাম-আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এটি তার প্রমাণ।
উগ্র ডানপন্থি সংসদ সদস্যদের পক্ষ থেকে সংশোধনী বিলটি উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবিত বিলে দাবি করা হয়, মাথায় হিজাব পরা হলে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এ ছাড়া খেলাধুলায় দুই প্রতিযোগীর পোশাকে সমতা আনার বিষয়টিও উত্থাপন করা হয়।
সর্বোপরি হিজাবকে মুসলিম নারীরা তাদের ধর্মীয় পোশাক হিসেবে ব্যবহার করেন বলে এটিকে ‘ধর্মীয় নিদর্শনের’ আওতায় ফেলে এটিকে নিষিদ্ধ করা হয়েছে।
ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১৬০ সদস্য ইসলামবিরোধী এ বিলের পক্ষে এবং ১৪৩ সদস্য এটির বিপক্ষে ভোট দিয়েছেন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম











