হিজড়াদের সুস্থ মানুষের স্বীকৃতি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী রোগ নির্ণয়ের ক্ষেত্রে ট্রান্স-জেন্ডার (হিজড়া) কে মানসিক ও আচরণগত রোগের তালিকা থেকে বাদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও (হু)। এটিকে আর রোগ হিসেবে ধরবে না সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত নতুন একটি অধ্যায়ে এই সমস্যাকে লিঙ্গ অসঙ্গতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ট্রান্স-জেন্ডার কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা নয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ জানিয়েছে, পরিবর্তনের একটি বিশ্বব্যাপী প্রভাব থাকবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন ম্যানুয়াল আইসিডি-ইলেভেনে, লিঙ্গ অসঙ্গতিকে অভিজ্ঞ লিঙ্গ ও নির্ধারিত লিঙ্গের মধ্যে একটি চিহ্নিত ও অবিরাম অসঙ্গতি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর আগের ম্যানুয়াল আইসিডি-টেন এ ট্রান্স-জেন্ডারকে মানসিক ও আচরণগত অধ্যায়ে লিঙ্গ পরিচায়ক ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লালি বলেন, ট্রান্স-জেন্ডারকে মানসিক স্বাস্থ্য ব্যাধির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ আমরা উপলব্ধি করেছি যে, এটি আসলে মানসিক স্বাস্থ্য সমস্যা নয়।
তিনি বলেন, এটি একটি কলঙ্ক হিসেবে পরিগণিত হচ্ছিল। সুতরাং কলঙ্ক হ্রাস করার জন্য এবং প্রয়োজনীয় স্বাস্থ্য হস্তক্ষেপ নিশ্চিত করার পাশাপাশি একটি ভিন্ন অধ্যায়ে রাখা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সংস্করণের পর সমকামী, উভকামী ও ট্রান্স-জেন্ডারদের অধিকার নিয়ে কাজ করা হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক বলেন, এই পরিবর্তনগুলি বিশ্বব্যাপী ট্রান্স-জেন্ডার লোকেদের উপর মুক্ত প্রভাব ফেলবে। সরকারের উচিত এদের জন্য দ্রুত জাতীয় মেডিকেল সিস্টেমের সংস্কার করা।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











