হিন্দি-বাংলা ছবির মধ্যে প্রেক্ষাগৃহ সমানুপাত বজায় রাখুন: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
এবার দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা-‘গুমনামী’, ‘সত্যান্বেষী ব্যোমকেশ’, ‘মিতিন মাসি’ ও ‘পাসওয়ার্ড’। হিন্দি সিনেমা-‘ওয়ার’ ও ‘সেইরা নরসিংহ রেড্ডি’ এবং ইংরেজি সিনেমা ‘জোকার’। এমন পরিস্থিতিতে লোকসান গুনছিল কলকাতার বাংলা সিনেমার প্রযোজকরা। তাই তারা দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাদের অনুরোধে সাড়া দিয়ে মাল্টিপ্লেক্স চেন ও অন্যান্য প্রেক্ষাগৃহের মালিকরা যাতে হিন্দি ও বাংলা সিনেমার মধ্যে প্রেক্ষাগৃহ ভাগের ক্ষেত্রে সমানুপাত বজায় রাখেন, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, মুখ্যসচিব বিবেক কুমারের পাঠানো সেই নির্দেশনা বৃহস্পতিবারের (২ সেপ্টেম্বর) মধ্যেই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহের মালিকদের কাছে পৌঁছে যাওয়ার কথা।
দুর্গাপূজায় উপলক্ষে মুক্তি প্রাপ্ত ‘পাসওয়ার্ড’ সিনেমাটির প্রযোজক ও অভিনেতা দেব। মূলত তিনিই সমানুপাতিকভাবে বাংলা ও হিন্দি সিনেমার প্রেক্ষাগৃহ ভাগাভাগির জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান। দেব ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রেক্ষাগৃহের ব্যাপারে অনুরোধ জানিয়েছেন ‘মিতিন মাসি’র পরিচালক অরিন্দম শীলও।
এদিকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশনার পর টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন। মমতাকে ধন্যবাদ জানিয়েছেন ‘পাসওয়ার্ড’-এর অভিনেতা দেব। তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তবে এ ব্যাপারে প্রেক্ষাগৃহের মালিকদের পক্ষ থেকে সংবাদমাধ্যমে জানানো হয়, বুধবার রাত পর্যন্ত কোনো চিঠি তাদের কাছে পৌঁছায়নি। তাই এখনও প্রেক্ষাগৃহ ও শো’য়ের বিষয়গুলো চূড়ান্ত হয়নি।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










