হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৪৪, মোদির শোক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১০ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
ভারতের হিমাচল প্রদেশের কুলু শহরে বাস দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাসটি কুলুর পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৫০০ গভীর একটি নালায় পড়ে যায়। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে দ্রুতগতিতে চলছিল বাসটি। ঘটনার সময় বাসের ছাদে বসেছিলেন অনেকে। তাতেই মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বাসটি খাদে পড়ে যাওয়ার পর মুহূর্তেই সাহায্যের জন্য এগিয়ে আসে এলাকাবাসী। তারা আহত যাত্রীদের নালার পানি থেকে তুলে হাসপাতালে পাঠান। এরপরই প্রসাশনের পক্ষ থেকে ঘটনাস্থলে পাঠানো হয় পাঁচটি অ্যাম্বুল্যান্স।
নিহত ও আহতরা কুলু এলাকারই বাসিন্দা। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি বলেন, ‘কুলুর বাস দুর্ঘটনায় আমি গভীর মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। হিমাচল প্রদেশ সরকার এই ঘটনায় যথাসাধ্য সাহায্য করছে।’
এদিকে, ওই ঘটনায় তদন্তের আদেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কুলু প্রশাসন নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার কথা ঘোষণা করেছেন।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











