ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:২৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

হোটেল থেকে খাবার চুরি দম্পতির, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা চলছিল। ঘটনাটি ২২ সেপ্টেম্বরের। সভা চলাকালীন সেখানকার হোটেলে বসে সবার সঙ্গে খাচ্ছিলেন এক ভারতীয় দম্পতি। সবাই যখন খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন। তখন হঠাৎ এক নারী সামনের টেবিলে প্লেটে থাকা খাবার চুপিসারে তার ব্যাগে ভরছিলেন। কিন্তু সবার নজর ফাঁকিতে এমন চুরির ঘটনা শেষমেষ ফ্রেমবন্দি হলো ক্যামেরার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ক্যামেরায় ধরা পড়া এই চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা গেছে, হোটেলের একটি টেবিলে খাচ্ছেন একজন পুরুষ ও একজন মহিলা। আশপাশের সকলেই যখন খাবার খেতে ব্যস্ত, তখন আচমকাই ওই নারী সক্রিয় হয়ে ওঠেন। এক সময় তার সামনে থাকা প্লেটের ধোকলা নিজের ব্যাগে ঢোকাতে লাগলেন। খাবার ব্যাগে ঢোকানোর সময় অত্যন্ত সতর্ক দেখা যাচ্ছিল ওই নারীকে। আশপাশের কেউ তার ওপর নজর রাখছে কি না তাও বার বার লক্ষ্য করছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি এমন চুরির। তার এই চুরি হোটেলে আসা অজানা এক অতিথির ক্যামেরাবন্দি হয়ে গেল।
এক মিনিট নয় সেকেন্ডের ওই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হওয়ার পর রীতিমত তা ভাইরাল হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় ভারতীয় ওই নারীর এমন কাণ্ডে সমালোচনার ঝড় বইছে ভারতজুড়ে।
তবে এমন কাণ্ড অবশ্য এই প্রথম নয়। বিদেশে বেড়াতে গিয়ে ভারতীয়দের একাংশের প্রতি জিনিসপত্র চুরির অভিযোগ রয়েছে বহু আগ থেকেই। এর আগে গত জুলাই মাসেই ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বেড়াতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন এক ভারতীয় দম্পতি। হোটেলের ঘর থেকে শ্যাম্পু, সাবান, তোয়ালে, হেয়ার ড্রায়ার এমনকি পেইন্টিং পর্যন্ত সুটকেসে ভরে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু হোটেল থেকে বের হওয়ার সময় কর্মীরা তাদের ব্যাগ পরীক্ষা করেন। সেই সময় ধরা পড়ে যান ওই দম্পতি।
সম্প্রতি ভারতীয় অতিথিদের রুমে খাবার পর্যন্ত নিয়ে যেতে নিষেধ করে এক সুইস হোটেল। ২০১৭ সালে বিমানবন্দরে এক প্রবাসীর ব্যাগ থেকে আম চুরি করেছিলেন দুই ভারতীয়। বছরখানেক বাদে সেই অপরাধে গত মঙ্গলবার সেই মামলায় ওই দুই ভারতীয়কে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এক আদালত। বরাবরের মতো এ ঘটনাও বেশ অস্বস্তিতে ফেলেছে ভারতীয়দের।
তবে মনোবিজ্ঞানীদের বক্তব্য, কোথাও বেড়াতে গিয়ে নানা জিনিস চুরির বাতিক আসলে মানসিক রোগ। ক্লিপটোম্যানিয়া নামে ওই রোগে আক্রান্তরাই এমন কাণ্ড ঘটিয়ে থাকেন।