হোয়াটসঅ্যাপে এলো একাধিক নতুন ফিচার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
হোয়াটসঅ্যাপে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। ফলে আইওএস ব্যবহারকারীরা এখন ক্যাপশনসহ মিডিয়া ফাইল ফরোয়ার্ড করতে পারবেন। একই সঙ্গে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজেরাই নিজেদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। চলুন, নতুন এই ফিচারগুলো সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক-
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন আইওএস ব্যবহারকারীরা একটি ক্যাপশন দিয়ে যেকোনো ছবি বা ভিডিও ফরোয়ার্ড করতে সক্ষম হবেন। নতুন ফিচারটির সহায়তায় ব্যবহারকারীরা যখনই কাউকে কোনো মিডিয়া ফরোয়ার্ড করতে চাইবেন, তখন স্ক্রিনের নীচে একটি ক্যাপশন বক্স আসবে। সেখানে পছন্দ অনুযায়ী ক্যাপশন লিখতে পারবেন ব্যবহারকারীরা।
তবে ব্যবহারকারীরা যদি কিছু লিখতে না চান, তাহলে তারা এই বক্সটিকে ডিসমিসও করতে পারবেন। এই নতুন ফিচারটি আইওএস ২২.২৩.৭৭ ভার্সনের জন্য অবমুক্ত হয়েছে।
এছাড়া ‘মেসেজ টু ইউরসেলফ’ ফিচারের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে নিজেই মেসেজ পাঠাতে পারবেন। ফলে নোটপ্যাড জাতীয় অন্য কোনো অ্যাপের পরিবর্তে হোয়াটসঅ্যাপেই প্রয়োজনীয় কিছু জিনিস মেসেজ আকারে লিখে রাখা যাবে, এবং পরবর্তীকালে সেগুলোকে খুঁজে পাওয়াটাও সহজ হয়ে যাবে।
এ ফিচারটি ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। পরে স্ক্রিনের নীচের ডান দিকের কোণে থাকা চ্যাট আইকনে ট্যাপ করতে হবে। এখানে ব্যবহারকারীদেরকে ফোনে সেভ থাকা কনটাক্ট লিস্টটি শো করবে। এখান থেকে ব্যবহারকারীরা নিজেদের নাম বা ফোন নম্বরটি বেছে নিতে হবে, এবং তারপরে সেটিতে ক্লিক করে তারা নিজেরাই নিজেদের সঙ্গে চ্যাটিং শুরু করতে পারবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


