হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও আয়ের সুযোগ
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
গুগলের ইউটিউবের মতো মেটার হোয়াটসঅ্যাপেও চ্যানেল খোলা যাচ্ছে। এই চ্যানেল থেকে আয়ও করা যাবে। জানুন বিস্তারিত।
হোয়াটসঅ্যাপে সাম্প্রতিক কালে যে নতুন ফিচার্সগুলো এসেছে তার মধ্যে অন্যতম চ্যানেলস। যেখানে বড় বড় তারকা, সেলেব্রিটি, বিশিষ্ট ব্যক্তিদের ফলো করার সুবিধা রয়েছে। তবে এই প্ল্যাটফর্ম শুধু তাদের জন্য নয়, একজন সাধারণ মানুষও খুলতে পারবে হোয়াটসঅ্যাপ চ্যানেল।
মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলস সকলের জন্য উন্মুক্ত। এখানে ইউজাররা নিজের চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরি করার সুযোগ পাবে। তবে শুধু সামাজিক পরিচিতি নয় বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আয়ের উপায় জানুন:
ই-কমার্স সেলিং
আপনার যদি ছোট ব্যবসা থাকে অথবা সদ্য নতুন ব্যবসা খুলে থাকেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেই নিজের ক্যাটালগ দেখাতে পারেন। তাদের অর্ডার নেওয়া এবং পেমেন্ট সাপোর্টও দিতে পারেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মার্চেন্ডাইস এবং অ্যাক্সেসরিজও বিক্রি করার সুবিধা রয়েছে। এ ছাড়া কারও যদি ব্যবসা নাও থাকে সে বিভিন্ন গ্রাফিক্স টেম্পলেট, ই-বুক, অনলাইন কোর্স, ডিজিটাল প্রোডাক্টস ইত্যাদি প্রমোট করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে।
অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন একটি উপায় যার মাধ্যমে আপনি কোনও বিপণন সংস্থার পণ্য বিক্রি করলে তার থেকে উত্পন্ন রেভেনিউ-এ নির্দিষ্ট অংশের লাভ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও সেই সুযোগ রয়েছে। সাবস্ক্রাইবার ও ফলোয়ারদের সেই সকল পণ্যের লিঙ্ক পাঠাতে পারেন যা থেকে আয় হতে পারে আপনারও।
অনলাইন ক্লাস ও কোচিং
এমন বহু মানুষ আছেন যাঁদের নির্দিষ্ট কিছু বিষয়ে খুবই দক্ষতা রয়েছে। যেমন- রান্না, আঁকা, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ইত্যাদি। এই সকল বিষয়ের উপর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওয়ার্কসপ তৈরি করতে পারেন এবং তার বদলে একটি চার্জ নিতে পারেন কাস্টমারদের থেকে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে যেহেতু ভিডিও, অডিও কলের সুবিধা রয়েছে তাই ওয়ান-অন-ওয়ান কোচিংও করাতে পারেন।
ফ্রিল্যান্সিং
ডিজিটাল জমানায় বাড়ি বসে আয়ের একটি অন্যতম মাধ্যম ফ্রিল্যান্সিং। যার জন্য বর্তমানে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ যেহেতু একটি পার্সোনাইলজড অ্যাপ তাই এখানে ক্লায়েন্টদের সঙ্গে খুবই স্বচ্ছ ভাবে নিজের দক্ষতা তুলে ধরতে পারবেন। আপনি যদি লেখালিখি করতে ভালবাসেন কিংবা ভালো গ্রাফিক্স ডিজাইনিং ও প্রোগ্রামিং জানেন তাহলে নিজের চ্যানেল বানিয়ে ফলোয়ারদের সেই পরিষেবা দিতে পারেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


