ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১১:২৭:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

১০০ বছর বয়সে রাজনীতিতে, বিজয়ী নির্বাচনেও

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

১০০ বছরের লিজেল হেইস। দক্ষিণ-পশ্চিম জার্মানির কির্চহেইমবোলাডেনের বাসিন্দা। ছিলেন স্কুল শিক্ষিকা। প্রায় ৪০ বছর আগেই অবসরে চলে যান। এরপর থেকে অনেকটা নিভৃতে দিন যাপন করেন লিজেল। হঠাৎই রাজনীতির মাঠে নামেন এই শত বছর বয়সী। যদিও রাজনীতি করার ইচ্ছা জাগে বয়স ১০০ হবার আরও কয়েক বছর আগেই।

যে বয়সে অনেকেই ইহকালের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান, কেউ শক্তি হারিয়ে ক্ষীণবল হয়ে লাঠিহাতে চলাফেরা করেন, সেই বয়সে দাঁড়িয়ে রাজনীতি করার ইচ্ছা পোষণ করা যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। কিন্তু এই শত বছর বয়সী নারী সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলছেন।

সম্প্রতি লিজেল স্থানীয় নগর কাউন্সিল নির্বাচনে জয়ী হন। এরপরই তাকে নিয়ে জোর আলোচনা শুরু হয়।

দেশে চরমপন্থা ও বর্ণবাদ মাথাচাড়া দিয়ে উঠলে এর বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নামেন লিজেল।

তিনি বলেন, ‘প্রথম যখন রাজনীতি শুরু করি, কিছু লোক আমার কথা মন দিয়ে শুনত না। কেউ কেউ আমার মাইকের প্লাগও খুলে দিত। এখন সারা পৃথিবী থেকে মানুষ আমার সঙ্গে কথা বলতে আসে। এখন আর কে হাসে।’

লিজেল স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিজের বাড়ির বাইরে একটি সাঁতার শেখার পুল চালু করেছেন। এখনও প্রতিদিন খুব ভোরে উঠে ৮ হাজার অধিবাসী নিয়ে কির্চহেইমবোলাডেনের পুরনো শহরে কয়েক কিলোমিটার হাঁটাহাঁটি করেন লিজেল। এরপর স্থানীয় তরুণ-তরুণীদের নিয়ে পুলে সাঁতার কাটা। মূলত ওই পুলে আসা তরুণ-তরুণীরাই তার রাজনীতিতে নামার প্রেরণা বলে জানান লিজেল।